প্রসাদ খেয়ে অসুস্থ ৩০

আপডেট : ১৮ মে ২০১৪, ২২:৫০
উপজেলায় পূজার প্রসাদ খেয়ে নারী-শিশুসহ ৩০ জন অসুস্থ হয়ে পড়েছে। গত শনিবার উপজেলার কালিকাপুর গ্রামের নারায়ণ দাশের বাড়িতে এক ধর্মীয় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অসুস্থদের ১১ জনকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার উপজেলায় কালিকাপুর গ্রামের নারায়ণ দাসের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূজার প্রসাদ (চালের আটা, গুড়, দুধ ও কলা দিয়ে তৈরি খাবার) ৮০-৮৫ জনের মধ্যে বিতরণ করা হয়। ওই শিরনি খেয়ে প্রথমে কয়েকজন নারী ও শিশু পেট ব্যথা অনুভব করে। পরে একে একে প্রায় ৩০ জন বমি, পেটব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।