বারিধারায় কিশোরী গৃহকর্মীর আত্মহত্যা

আপডেট : ১৮ মে ২০১৪, ২৩:১১
রাজধানীর বারিধারা এলাকায় এক কিশোরী গৃহকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম হালিমা (১৯)। গতকাল রবিবার দুপুরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। গুলশান থানা পুলিশ জানায়, হালিমা বারিধারা পার্ক রোডের ১ নম্বর বাড়ির তৃতীয় তলায় গৃহকর্মীর কাজ করত। গতকাল রবিবার সকালে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ওই বাসার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বাথরুমের ভেতরের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাশ ঝুলন্ত ছিল। তবে কি কারণে তার সে আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, হালিমার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে। তার পিতার নাম কামাল হোসেন।