ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে দেশটির মুসলমান এবং প্রতিবেশিরা ভালো থাকবে বলে মন্ত্রব্য করেছে পাকিস্তানি পত্রিকা। চার চারবার যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি দেশটির সংখ্যালঘু মুসলমানদের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করবেন সেটা মনে হয় না বলে ‘ডেইলি টাইমস’ নামের একটি পত্রিকার সম্পাদকীয়তে এই মন্তব্য করা হয়েছে।
সম্পাদকীয়তে বলা হয়েছে, ইতিহাস সাক্ষ্য দেয়, কংগ্রেসের শাসনামল থেকে বিজেপি’র শাসনামলে পাকিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্ক ছিল। তবে এবার সময়ই বলে দিবে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কোনো ধরনের নীতি গ্রহণ করেন। পত্রিকাটি লেখে, মোদী তার বিরুদ্ধে সামপ্রদায়িকতা এবং মৌলবাদিতার সব অভিযোগকে উড়িয়ে দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা করতে সক্ষম হয়েছেন। ১৯৮৪ সালে রাজীব গান্ধীর শাসনামলের পর এবারই কোনো দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব হলো। ভারতে ভোটের ভূমিকম্প সুনামিতে পরিণত হয়েছে উল্লেখ করে পত্রিকাটি লিখেছে, মোদীর অঙ্গািকারের প্রতি মানুষের বিশ্বস্ততা সৃষ্টি হয়েছে। গত ১৩ বছর ধরে মোদী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সব বিতর্ক ছাপিয়ে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে সক্ষম হয়েছেন। তবে বিজেপি’র হিন্দুত্বাবাদী আদর্শ ভারতের মুসলমানদের জন্য শঙ্কার কারণ বলেও পত্রিকাটি মন্তব্য করে। পত্রিকাটি গুজরাটে পুঁজিবাদী নীতির সমালোচনা করে। গুজরাটে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার শতকরা ৮ভাগ। অন্যদিকে তামিলনাড়ুতে ৮দশমিক ৬ভাগ এবং বিহারে ১৫ভাগ।
