২০ মে, ২০১৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ৬ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২০ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা: ২ ও ৬। শুভবার: সোম ও শুক্রবার। শুভরত্ন: হীরা ও মুক্তা।
প্রকৃতিগতভাবে:আপনি অস্থির, চঞ্চল, সৃজনশীল, কল্পনাপ্রবণ ও বৈচিত্র্যপ্রিয়। এক সাথে অনেক কিছু করার প্রবণতা থাকতে পারে। কিন্তু একাগ্রতার অভাব আছে। ঘুরে বেড়িয়ে ও বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আনন্দ পান। জীবনের সব ব্যাপারেই আপনার পছন্দ-অপছন্দ তীব্র। শিল্প ও সংগীতের প্রতি রয়েছে সহজাত আকর্ষণ। জীবনে প্রতিষ্ঠালাভের জন্য আপনাকে লক্ষ্যস্থির করে এগুতে হবে। একাগ্র ও ধৈর্যশীল হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী বালজাক, দার্শনিক জন স্টুয়াট মিল, অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস, সেনানায়ক মোশে দায়ান প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যবসায়ীক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আজ বাকি বকেয়া না দিলেই ভালো করবেন। ঋণগ্রস্ত হওয়ার আশংকা আছে। অসত্ লোকের সান্নিধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারেন। যে কোনো লোককে বিশ্বাস করা ঠিক হবে না। প্রতারিত হওয়ার আশংকা আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। কোনো ব্যাপারে স্বামী-স্ত্রীর মতের অমিল হতে পারে। ব্যবসায়ীক দিক ভালো না যাওয়ার সম্ভাবনাই বেশি। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। কেউ আপনাকে ঠকাতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ শরীর খুব একটা ভালো যাবে না। প্রেমের প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। চঞ্চলতা পরিহার করুন। ব্যবসায়ীক ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্ম পরিবেশ খুব একটা ভালো থাকবে না। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ভাই-বোনদের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কেউ আজ আপনাকে ঠকাতে পারে। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত থাকতে পারেন। ব্যবসায়ীক দিক খুব একটা ভালো যাবে না। তুলনামূলকভাবে আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে কিছু অর্থ পেতে পারেন। অন্যের উপকার করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াবার আশংকা আছে। যৌধ অংশীদারি ব্যবসায় কোনো সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। রোমান্স শুভ নয়।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। মন হতাশাগ্রস্ত হতে পারে। প্রাপ্তি বিলম্বিত হওয়ার আশংকা আছে। আর্থিক কারণে দুশ্চিন্তা দেখা দিতে পারে। ভাই-বোনদের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিকেলের দিকে ভালো কোনো খবর পেতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কোনো কারণে উদ্বিগ্ন হতে পারেন। পারিবারিক কোনো ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। কাজকর্মে উত্সাহ পাবেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। বিকালের দিকটা তুলনামূলকভাবে ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। গোপন শত্রুতা সম্পর্কে সতর্ক থাকুন। কোন শুভ কাজ আজ শুরু না করলেই ভালো করবেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। মন স্থির রাখার চেষ্টা করুন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়ীক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। চাকরিজীবীদের কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি অবসান হতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর খুব একটা ভাল যাবে না। ব্যবসা-বাণিজ্যে কাঙ্ক্ষিত সাফল্য নাও আসতে পারে।
