ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক অপসারণকৃত নলছিটি পৌরসভার নির্বাচিত মেয়র বিএনপি নেতা মো. মজিবর রহমানকে তার পদে বহাল রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি সালমা মাছুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই অপসারিত মেয়রের দায়ের করা একটি রিট মামলার রায়ে গতকাল সোমবার ওই আদেশ দেন।
