পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে অসচ্ছল পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়নমূলক ‘দুঃস্থ কল্যাণ সংস্থা’র উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, ভাণ্ডারিয়া পৌরসভায় স্থানীয় সড়ক ও জনপদ বিভাগের রেস্ট হাউজ প্রাঙ্গণে এবং উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের স্থানীয় মঞ্জু মার্কেটে পৃথকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
এ সকল স্থানে বিতরণকাজে পৃথকভাবে অংশ নেন জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, জাতীয় পার্টি জেপির গৌরীপুর ইউনিয়ন সভাপতি মো. আলী আহম্মেদ সেপাই, ভিটাবাড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ দুলাল, সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, কাজী আতাহার হোসেন এবং আতিকুজ্জামান খোকন,মো. কবির হোসেন ছাত্রসমাজ নেতা ও ইউপি সদস্য শহিদুল ইসলাম, দুলাল হাওলাদার ও রহমান হাওলাদার প্রমূখ।
ইত্তেফাক/নূহু
