কাউখালীতে মৃিশল্পীদের দুর্দিন

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:৪৫
কাউখালী উপজেলা সোনাকুর গ্রামের মৃিশল্প বহুমুখী সমস্যায় পড়ে তার হাজার বছরের ঐতিহ্য হারিয়ে ফেলছে। মৃিশল্পে সাথে এখানকার অধিকাংশ মানুষ জড়িত। যুগের পরিবর্তনের সাথে সাথে মাটির জিনিসপত্র তার পুরানো ঐতিহ্য হারিয়ে ফেলেছে। ফলে এ পেশায় জড়িত বিশেষ করে এটাই যাদের জীবিকার একমাত্র অবলম্বন তাদের জীবন যাপন একেবারেই কষ্টসাধ্য হয়ে পড়েছে। নানা প্রতিকূলতার মধ্যে বর্তমানে সামান্য সংখ্যক পাল পরিবার সোনাকুর গ্রামে বসবাস করছে। এ শিল্পের সাথে জড়িত কয়েকজন তাদের অভিজ্ঞতার আলোকে বলেন, জ্বালানি কাঠ, মাটি, শ্রমিকের মজুরি, রং, পোড়ানো ও পরিবহনসহ প্রতিটি কাজ করতেই টাকার দরকার হয় । ফলে এ পেশার সমপ্রসারণ নয় বরং সংকুচিত হয়ে যাচ্ছে দিনে দিনে। এ পেশার উত্কর্ষতা ধরে রাখার জন্য সরকার যে ঋণ চালু রেখেছেন তার সুফল প্রকৃত পেশাজীবীরা পাচ্ছে না। দুঃখ-কষ্টের মাঝে দিন কাটলেও কাউখালীর মৃিশল্পীরা এখনও স্বপ্ন দেখেন একদিন আবার কদর বাড়বে মাটির পণ্যের। সেদিন হয়তো আবারো তাদের পরিবারে ফিরে আসবে সুখ-শান্তি। সেই সুদিনের অপেক্ষায় তারা কষ্ট করে যাচ্ছেন।