প্রকাশ : ২০ মে ২০১৪, ২০:২৮আপডেট : ২০ মে ২০১৪, ২০:২৮
আসানসোলের চুরুলিয়ায় জন্ম নিয়ে কবি,
দু’চোখ খুলেই দেখতে পেলেন নিপীড়নের ছবি।
জেল-জুলুম আর পরাধীনের দুঃখভরা প্রাণ—
অভিমানে লেখেন কবি শেকল ভাঙার গান।
অত্যাচারীর পাষাণ বুকে ফোটান যিনি হুল,
তিনি আমার ভালোবাসার বিদ্রোহী নজরুল।