বৃটানিয়া প্রপার্টিজ লিঃ এর ‘বৃটানিয়া রোজেট’ এবং বৃটানিয়া ডেভেলাপমেন্ট লিঃ এর ‘বৃটানিয়া সাউথ গ্রিন’ নামক প্রজেক্ট দু’টি ছয় মাসের মধ্যে সমাপ্ত করে ফ্ল্যাট মালিকদের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃটানিয়া হোল্ডিংস এন্ড ম্যানেজমেন্ট লিমিটেডের অবলুপ্তির আবেদন গ্রহণ করে বিচারপতি মোঃ রেজাউল হাসানের একক বেঞ্চ সম্প্রতি এ আদেশ দেন।
উল্লেখ্য, ‘বৃটানিয়া হোল্ডিংস এন্ড ম্যানেজমেন্ট লিমিটেড’কে এর নাম থেকে ‘বৃটানিয়া’ শব্দ বাদ না দেয়া পর্যন্ত কোন লেনদেন, তৃতীয় পক্ষের সঙ্গে কোন রকম চুক্তিসহ যে কোন প্রকার ব্যবসায়িক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য গত ৮ এপ্রিল নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরবর্তীকালে গত ১৮ মে বাদী পক্ষ বৃটানিয়া হোল্ডিংস এন্ড ম্যানেজমেন্ট লিঃ এর অবলুপ্তি চেয়ে আবেদন করলে আদালত তা গ্রহণ করে এই অন্তর্বর্তী আদেশ জারি করে বলে জানান ব্যারিস্টার শামীম আহমেদ মেহেদি। আদালতে বাদী পক্ষে অ্যাডভোকেট আহসানুল করীম শুনানি করেন। তাঁকে সহায়তা করেন ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী। -প্রেস বিজ্ঞপ্তি
