কানাডিয়ান হাইকমিশনের পাবলিক অ্যাডভাইজার শাহীনা ইসলাম বলেছেন, উচ্চ শিক্ষা ও উন্নত ক্যারিয়ার গঠনের স্বপ্ন প্রত্যেক শিক্ষার্থীরই থাকে। যারা এই দুটি এক সঙ্গে পেতে চান, তাদের জন্যে কানাডা হতে পারে একটি আদর্শ দেশ। এখানে শিক্ষার্থীরা কম খরচে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবেন এবং শিক্ষার্থীদের জন্যে কানাডার দ্বার অবারিত। সিলেট চেম্বার অব কমার্স মিলনায়তনে সোমবার বিকালে কানাডায় উচ্চশিক্ষা বিষয়ক শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা, সুযোগ-সুবিধা, বৃত্তি এবং সর্বশেষ তথ্যাবলী সমপর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন— সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিলেট চেম্বারের প্রশাসক এজেডএম নুরুল হক। সেমিনারে চেম্বারের সাবেক পরিচালক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
