সদ্য শূন্য ঘোষিত নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন আগামী ২৬ জুন। সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ মে, বাছাই ১ জুন আর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ৯ জুন। নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান গত ২৯ এপ্রিল মারা যান। এরপর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে।
