আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের বৈঠক নিয়ে অশ্চিয়তার সৃষ্টি হয়েছে। ইউক্রেনের তিনটি জাহাজ রাশিয়ার জব্দ করাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করার হুমকি দিয়েছেন। কিন্তু হুমকির পরও থেমে নেই প্রেসিডেন্ট পুতিন। তিনি অভিযোগ করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো প্রোশেঙ্কো এই সংকট সৃষ্টি করেছেন। দেশটির জাহাজ রুশ সীমানায় প্রবেশ করে অপরাধ করেছে। তবে তিনি আশা প্রকাশ করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হবে। -রয়টার্স
