কেশবপুরে জামায়াত শিবিরের ১১ জন নেতাকর্মী আটক

আপডেট : ২১ মে ২০১৪, ২২:১১
যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার শাহাপুর গ্রামের মাস্টার কামরুল হাসান, কামাল হোসেন, মির্জানগর গ্রামের মশিয়ার শেখ, সাগরদাঁড়ি গ্রামের আব্দুর রহমান, মজনুর রহমান, মজিদপুর গ্রামের নূর আলী মোড়ল, মাহামুদুল হাসান, বিল্লাল হোসেন, বরণডালি গ্রামের আব্দুল হান্নান, দত্তনগর গ্রামের মনিরুজ্জামান ও লক্ষ্মীনাথকাটি গ্রামের সামসুর রহমান। থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, মঙ্গলবার রাতে মির্জানগর বৌবাজারে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদী ও নিজামীর মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে নাশকতা আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।