দুর্গাপুরে স্কুল শিক্ষক নিয়োগে অনিয়ম

আপডেট : ২১ মে ২০১৪, ২২:১৪
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় রক্স প্রকল্পের স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম করার কারণে সহকারী জজ আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস জারি করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ‘রিচিং আউট অব স্কুল টিল্ড্রেন’ (রস্ক) প্রকল্প-২ পর্যায়ে আনন্দ স্কুলের নামে দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধািমালা উপেক্ষা করে নিয়ম বহির্ভূতভাবে নাসরিন আক্তার নামে একজনকে নিয়োগ প্রদান করা হয়। সরকারি বিধি অনুযায়ী এক কিলোমিটারের মধ্যে যোগ্য প্রার্থী থাকলে তাকে নিয়োগ দেবার বিধান রয়েছে। অথচ নাসরিন আক্তারের বাড়ি স্কুল এলাকা থেকে ২ কিলোমিটার দূরে। এ ব্যাপারে ঐ স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ প্রার্থী রীতা নকরেক এবং তার স্বামী প্রবন্ধ হাজং বাদী হয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়ম করার অভিযোগ এনে নিয়োগ কর্তৃপক্ষের বিরুদ্ধে জজ আদালতে মামলা দায়ের করলে গত মঙ্গলবার ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস জারি করেন। এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিয়োগে কোন অনিয়ম হয়নি।