ডিএসইতে বেশিরভাগ শেয়ারের দর কমেছে

আপডেট : ২৬ মে ২০১৯, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গতকাল রবিবার দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। ডিএসইতে লেনদেনও সামান্য বেড়েছে। অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। গতকাল ডিএসইতে মোট ৩৪৬টি কোম্পানির ১০ কোটি ৮৬ লাখ ২৪ হাজার ২২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩২৮ কোটি ৯১ লাখ ১৫ হাজার ৫৬০ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩১৯ কোটি ৪৮ লাখ টাকার।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ছিল বীমা খাতের প্রতিষ্ঠানগুলো। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও ইস্টার্ন কেবলস। গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫২৫৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৮২৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ৭২ পয়েন্ট কমে ১১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, ইস্টার্ন কেবলস, ফরচুন সুজ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, আইএফআইসি, ইউনাইটেড পাওয়ার, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস ও এসকে ট্রিমস।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৯৯ দশমিক ৫০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার। এই লেনদেন বৃহস্পতিবারের তুলনায় ১ কোটি ১৭ লাখ টাকা কম। লেনদেন হয়েছে ২৫৭টি কোম্পানির  শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।