পর্যটন বোর্ডের প্রামাণ্য চিত্র পেল আন্তর্জাতিক পুরস্কার

আপডেট : ২১ মে ২০১৪, ২২:৩১
একটি বাংলাদেশি প্রমাণ্য চলচ্চিত্র আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ইউরোপীয় দেশ ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে অনুষ্ঠিত পর্যটন উত্সবে ‘ল্যান্ড অব স্টোরিজ’ নামক প্রামাণ্য চিত্রটি প্রথম পুরস্কার পায়। পর্যটন বিষয়ক আন্তর্জাতিক মানের চলচ্চিত্র প্রদর্শনী হয় ঐ উত্সবে। বাংলাদেশি চলচ্চিত্রটির পরিচালক অমিতাব রেজা চৌধুরী। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সুন্দরবন ও কক্সবাজারের দৃশ্যাবলী নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করে। আগামী ৬ জুন ক্রোয়েশিয়ার জাগরেবে মিমারা জাদুঘরে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।