যুক্তরাজ্য বিএনপি নেতা ও ড্রাইভার নিখোঁজের ঘটনায় আরো একজন গ্রেফতার

আপডেট : ২১ মে ২০১৪, ২৩:২১
যুক্তরাজ্য ও সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালকের নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন আরো একজনকে আটক করেছে পুলিশ। তার নাম মাহমুদ বখত (৪৫)। সে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের মৃত শফিক উল্ল¬ার ছেলে। মঙ্গলবার গভীর রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের একটি টিম নবীগগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে। বুধবার সকালে গোপনীয়তা বজায় রেখে তাকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়। দুপুরে তাকে আদালতে নেয়া হয়েছে। সেখানে তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুল হাই। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে সুনামগঞ্জ থেকে তিনজন এবং ময়মনসিংহ থেকে দুইজনকে আটক করা হয়। গত ৪ মে মুজিবুর রহমান মুজিব নিজস্ব প্রাইভেটকারযোগে সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে গাড়িচালক রেজাউল হক সোহেলসহ নিখোঁজ হন। ২৫ মে পরিবহন ধর্মঘট এদিকে মুজিবুর রহমানের সঙ্গে নিখোঁজ হওয়া গাড়িচালক সোহেলের সন্ধানের দাবিতে আগামী ২৫ মে সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি চালক সমিতি। গত সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এ ধর্মঘটের ডাক দেয় জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি চালক সমিতি।