তাড়াশ উপজেলার তাড়াশ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজনু সরকার অপহরণের ২ মাস পরও উদ্ধার হয়নি। পরিবারের পক্ষ থেকে তাড়াশ থানা ও সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এঘটনায় ৩ জনকে আটক করলেও অপহূত আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করতে পারেনি। গত ২৮ মার্চ রাতে ইউপি সদস্য সাকাওয়াত হোসেনের বাড়িতে গিয়ে আর ফিরে আসেনি সে। গতকাল বৃহস্পতিবার তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, ঘটনার সাথে জড়িত ৩ জনতে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
