তারুণ্য.কম

আপডেট : ২৩ মে ২০১৪, ১৯:৩৪
তথ্য দুনিয়া সাইবার টুলস-ডাটা রিকভারি সফটওয়্যার অনেক সময় অসাবধানতাবশত অনেক মূল্যবান ফাইল ডিলিট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্য বেশিরভাগ সময়ই রিসাইকেল বিন থেকে ফিরিয়ে আনা যায়। তবে যদি শিফট ডিলিট করা হয় তবে সেটা ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই এ সমস্যা সমাধানের জন্য অনেক ধরনের ডাটা রিকভারি সফটওয়্যার পাওয়া যায়। এই সফটওয়্যার ডাউনলোড লিংক :http://ntfsundelete.com/ গেম কর্নার মডার্ন ওয়ারফেয়ার-৩ কল অব ডিউটি, গেমের কথা সবারই জানা। এমন অনেকে আছেন যারা এই গেমের নিবিষ্ট ভক্ত। তবে এই গেমটি পছন্দ নয় এমন কেউ থাকলে সেটা হবে অবাক করা ব্যাপার। বন্দুক, গুলি, কামানসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে নেমে পরতে হবে যুদ্ধ ক্ষেত্রে। অধীনস্ত সৈনিকদের কমান্ড দিতে হবে। দখল করতে হবে একের পর এক শত্রু ঘাঁটি। বুদ্ধি ও প্ল্যান করে পার করতে হবে গেমের লেভেলগুলো। শুনলে মনে হবে খুব সহজ কাজ। কিন্তু খেলতে গেলে বোঝা যাবে কতটা কঠিন ও একই সাথে উত্তেজনাকর এটি। কল অব ডিউটিরই নতুন সংস্করণ হলো মডার্ন ওয়ারফেয়ার। আর ২০০৯ সালে এর পরের ভার্সন বাজারে আসে, মডার্ন ওয়ারফেয়ার ২। কল অব ডিউটির বিখ্যাত সিক্যুয়েল মডার্ন ওয়ারফেয়ার ২ গেমটি বাজারে আসার প্রথমদিনই ৭০ লক্ষ কপি বিক্রি হয়েছিল। এবারে বিক্রির তালিকায় থাকা সেরা ভিডিও গেম মডার্ন ওয়ারফেয়ার ২-এর নতুন ফলোআপ আসার তারিখ জানিয়েছে অনলাইন রিটেইলাররা। আরও জানতে ভিজিট করুন :www.cod.com সাইটটি। পড়াশোনা ইউলিড ফটোইম্প্যাক্ট গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে আমরা অনেকেই জানি। সেগুলোর মধ্য থেকে কয়েকটি পরিচিত নাম হলো, ফটোশপ, ইলাসট্রেটর, কোরেল ড্র, গিম্প ইত্যাদি। অনেকেরই ধারণা যে গ্রাফিক্স ডিজাইনের জন্য এগুলোই যথেষ্ট। কিন্তু ফটোইম্প্যাক্ট সফটওয়্যারটি যে কতটা শক্তিশালী গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এ সম্পর্কে আমাদের ধারণা অনেক কম। বিশেষ করে প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে এটি অতুলনীয় একটি সফটওয়্যার। সফটওয়্যারটির সর্বশেষ ভার্সন হলো, ইউলিড ফটোইম্প্যাক্ট। এই সফটওয়্যারটির বিভিন্ন ভার্সন আছে। তবে এ সফটওয়্যারটির সাইজ অনেক বড়। আর ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হলে ট্রাইল ভার্সন ডাউনলোড করতে হবে। আরও জানতে ভিজিট করুন :www.ulide.com সাইটটি। রেড কার্পেট নোয়াহ নিয়ে এমা পেশায় একজন ব্রিটিশ অভিনেত্রী এবং মডেল। তিনি হ্যারি পটার চলচ্চিত্রে হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয়ের জন্য সবার কছে অতি পরিচিত একটি মুখ। ওয়াটসন নয় বছর বয়সে এই চরিত্রে প্রথম অভিনয় করেন। এর আগে তিনি বিদ্যালয়ের মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত ওয়াটসন ছয়টি হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয় করেন। এসব চলচ্চিত্রে তার সহকর্মী ছিলেন ড্যানিয়েল রেডক্লিফ এবং রুপার্ট গ্রিন্ট। জে.কে রাওলিংয়ের বই অবলম্বনে নির্মিত হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয় করে তিনি একাধিক পুরস্কার অর্জন করেন। ২০০৯ সালে প্রথমবারের মতো তিনি মডেলিং করেন। এর আগে ২০০৭ সালে ওয়াটসন হ্যারি পটার চলচ্চিত্র ছাড়াও অন্য দুইটি চলচ্চিত্রের সাথে তার সম্পৃক্ততা ঘোষণা করেন। একটি হলো শিশু-ঔপন্যাসিক নোয়েল স্ট্রিটফিল্ডের উপন্যাশ অবলম্বনে নির্মিত ‘ব্যালেট সুজ’ এবং অন্যটি ‘দ্য টেল অব ডেসপ্যারক্স’ নামে একটি অ্যানিমেটেড চলচ্চিত্র। ‘ব্যালেট সুজ’ ২০০৭-এর ডিসেম্বরে টেলিভিশনে প্রচারিত হয় যা প্রায় ৫.২ মিলিয়ন দর্শক উপভোগ করেন। ‘দ্য টেল অব ডেসপারেক্স’ নামের অ্যানিমেশন চলচ্চিত্রটি মার্কিন ঔপন্যাসিক কেট ডিক্যামিলোর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়। এটি ২০০৮ সালে প্রকাশিত হয়। সম্প্রতি তিনি ‘নোয়াহ’ নামের সিনেমাটিতে অভিনয় করে আরও একবার উঠে এসেছেন আলোচনার শীর্ষে। তার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :www.emawatson.com সাইটটি।