প্রতিদিনের তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
দে খা র ছ বি
দ্য এস্কেপিস্ট
ফ্র্যাঙ্ক পেরি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। গত ১৪ বছরে তার কাছে কোনো চিঠি আসেনি, তার সাথে কেউ দেখা করতেও আসেনি। তার স্মৃতি বলতে শুধু তার মেয়ের ছেলেবেলার একটা ছবি যার বয়স এখন প্রায় ২১ বছর। একদিন হঠাত্ তার কাছে একটা চিঠি আসে যেখান থেকে সে জানতে পারে যে মাদক গ্রহণের ফলে তার মেয়ে এখন মৃত্যুর দ্বারপ্রান্তে। তখনই সে পালানোর কথা ভাবতে শুরু করে কারণ সে তার মেয়ের সাথে শেষবারের মতো একবার দেখা করতে চায়। তার পরিকল্পনাতে যোগ দেয় আরও কয়েকজন। কিন্তু কিছু প্রভাবশালী কয়েদির মাথা গলানোতে পণ্ড হতে চলে সবকিছু। প্রিজন ব্রেক মুভি হিসেবে এটার সিনেমাটোগ্রাফি ভিন্ন ধরনের। দুটি পাশাপাশি চলমান ঘটনা দিয়ে তাদের পরিকল্পনা আর তার বাস্তবায়ন দেখানো হয়েছে। ফ্র্যাঙ্ক পেরির চরিত্র রূপায়নটাও তিনি করেছেন অসাধারণ দক্ষতার সাথে।
আরও যা দেখতে পারেন
দ্য আদার ওমেন
ব্রিক ম্যানশনস
ট্রান্সেনডেন্স
দ্য কোআইট ওয়ান্স
প ড়া র ব ই
গর্ভধারিণী
‘গর্ভধারিণী’ উপন্যাসটি সমরেশ বসুর অন্যতম সাহিত্য সৃষ্টি। কলকাতার তিন তরুণ আর এক তরুণী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। তারা উপলব্ধি করে সমাজের দুর্নীতিগ্রস্ত শরীরটাকে সুস্থ করতে হলে নিজেদেরই কিছু করতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার ফল হয় মারাত্মক—পুলিশের গ্রেফতার এড়াতে তারা পালিয়ে যায় হিমালয়ের দুর্গম অঞ্চলে। পাহাড়ি পরিবেশে চার বন্ধুর লুকিয়ে থাকা, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে মৃত্যু হয় কল্যাণের। জয়িতা, আনন্দ আর সুদীপ মিলে পাহাড়ি মানুষদের সংগঠিত করে সমবায় সমাজব্যবস্থা চালু করার মধ্য দিয়ে এগিয়ে যায় উপন্যাসের কাহিনী। সমাজ পরিবর্তনের যে ধারণা নিয়ে উপন্যাসের মূল চরিত্রগুলো সংগ্রাম করে, আমাদের সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য এমনই কিছু করা দরকার বলে মনে হতে পারে পাঠকের কাছে।
আরও কিছু পড়তে পারেন
দ্য কালেক্টরস
দ্য গোল্ডফিঞ্চ
দ্য স্পেস বিটুইন
হেভেন ইজ ফর রিয়েল
শো না র গা ন
হুমায়ূন আহমেদ স্মরণে
হুমায়ূন আহমেদ তার চলচ্চিত্র ও নাটকের জন্য যে গানগুলো লিখেছেন কিংবা তাতে ব্যবহার করেছেন, তেমনি ১৯টি গান নিয়ে বেরিয়েছে অ্যালবাম ‘হুমায়ূন আহমেদ স্মরণে’। অ্যালবামটি প্রকাশ করেছে সংগীতা। এখান থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে হুমায়ূন আহমেদের গান নিয়ে কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। আর হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয়েছে এ উদ্যোগ। অ্যালবামের গানগুলো হলো—‘আমার ভাঙা ঘরের’, ‘একটা ছিল সোনার কন্যা’, ‘বরষার প্রথম দিনে’, ‘কন্যা নাচিল রে’, ‘মাথায় পরেছি সাদা ক্যাপ’, ‘সোহাগপুর গ্রামে’, ‘কুসুম রানির’,‘লীলাবালি লীলাবালি’, ‘সোয়াচান পাখি’, ‘আইজ পাশা খেলব’, ‘লোকে বলে’, ‘নিশা লাগিল রে’।
আরও কিছু শোনার গান
জাস্ট গিভ মি অ্যা রিজন :পিংক ফিচারিং নেট রুজ
গেট লাকি :ডাফ্ট পাঙ্ক ফিচারিং ফেরেল উইলিয়ামস
ব্লারড লাইন্স :রবিন থিক ফিচারিং টিআই অ্যান্ড ফেরেল
কাম এন্ড গেট ইট :সেলেনা গোমেজ।
