দিনাজপুরে ভুট্টা ক্ষেতে বস্তাবন্দি লাশ

আপডেট : ২৩ মে ২০১৪, ২১:০৪
গত বৃহস্পতিবার বোচাগঞ্জ উপজেলার ৬ নং রনগাও ইউনিয়নের রামপুর শালবাগান সংলগ্ন অরুন মাষ্টারের ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দী অবস্থায় লাশের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, সকালের দিকে বাসুদেবপুর গ্রামের এক মহিলা উক্ত ভুট্টা ক্ষেতে ঘাস তুলতে গিয়ে পরিত্যক্ত বস্তায় মানুষের গলিত পা দেখতে পেয়ে বিষয়টি এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী স্থানীয় থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে বস্তার মুখ খুললে প্লাস্টিকে মোড়ানো শুধু ২টি পা বেরিয়ে আসে। পা দুটি উরু থেকে কাটা। ধারণা করা হচ্ছে, পেশাদার খুনিরা লাশ গুম করার উদ্দেশ্যে লাশের খণ্ডিত অংশ বস্তাবন্দী করে ভুট্টাক্ষেতে ফেলে দেয়। উল্লেখ্য, আনুমানিক ৩ মাস পূর্বে ঐ শালবাগানে পরিত্যক্ত অবস্থায় এক যুবকের লাশ পাওয়া গিয়েছিল। বোচাগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে।