সিলেটের বিয়ানীবাজারস্থ শেওলা শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। গতকাল শুক্রবার সরকারি ছুটি থাকায় শনিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গত ১৭ মে শেওলা শুল্ক স্টেশনে আমদানিকৃত কয়লার ট্রাক বিজিবি পরিমাপ করতে গেলে কস্টম্স ও বিজিবি‘র মধ্যে জটিলতা সৃষ্টি হয়। অন্যদিকে ভারতীয় রপ্তানিকারকরাও কয়লা রপ্তানি করতে বেকে বসে। তখন স্বাভাবিকভাবেই এই শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা আমদানি বন্ধ হয়ে পড়ে।
উদ্ভুত পরিস্থিতিতে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিলেট কয়লা আমদানিকারক নেতৃবৃন্দ। তারা গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এই স্টেশন দিয়ে কয়লা আমদানি বন্ধের বিষয়টি অর্থমন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী বিষয়টি শুনে এর সমাধানের লক্ষ্যে নির্দেশনা দিলে এই জটিলতার অবসান ঘটে।
