চৌগাছার দুটি সরকারি বাঁওড়ে মাছের মড়ক

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:০৯
যশোর চৌগাছায় দুটি সরকারি বাঁওড়ে ব্যাপকভাবে মাছের মোড়ক দেখা দিয়েছে। ফলে ২০১৩-১৪ অর্থ বছরে উত্পাদন লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া এবং লাখ লাখ টাকা সরকারি রাজস্ব আয় থেকে বঞ্চিত হবার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে মাছে মোড়কের বিষয়টি খতিয়ে দেখতে যশোর বাঁওড় মত্স্য উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক আশিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ মত্স্য গবেষণা ইন্সটিটিউটের ২ জন বৈজ্ঞানিকসহ ৫ জনের একটি প্রতিনিধি দল উপজেলার বেড়গবিন্দপুর ও মর্জাদ বাঁওড় পরিদর্শন করেছেন। বেড়গবিন্দপুর বাঁওড়ে এখনও সরকারিভাবে মাছ আহরণ শুরু না হলেও গত ১৫ ফেব্রুয়ারি মর্জাদ বাঁওড়ে ২০১৩-১৪ অর্থ বছরের মত্স্য আহরণ কার্যক্রম শুরু হয়। কিন্তু হঠাত্ করে এ দুটি বাঁওড়ে বিগহেডকার্প, সিলভারকার্প এবং কাতলা জাতীয় মাছ মরে ভেসে উঠছে। মরা মাছের দুর্গন্ধে বাঁওড় এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। বাঁওড় ম্যানেজার ইমদাদুল হক ও মত্স্যজীবীরা ধরনা করছে প্রচণ্ড খরা, বাঁওড়ের সিংহভাগ অংশে পানি না থাকা এবং বাঁওড়ের কচুরিপানা ও শেওলা পচে পানি নষ্ট হরার কারণে মাছা মার যাচ্ছে। পিডি রমজান আলী জানান শুকিয়ে যাওয়া বাঁওড়ের শত শত একর জমি পুনঃ খনন ও কচুরিপানা মুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনলে মাছের মোড়ক বন্ধ হতে পারে।