সুন্দরগঞ্জে পাকা রাস্তাগুলোর দুই পাশে মাটি নেই

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:১০
উপজেলায় সর্বত্রই পাকাকরণকৃত রাস্তাগুলোর দু’ধারে মাটি না থাকায় ভেঙ্গে পড়ছে। রাস্তাগুলো দিয়ে চলাচল বিপজ্জনক হয়ে পড়ছে। জানা গেছে, উপজেলায় গত ৩ অর্থ বছরে কোটি কোটি টাকা ব্যয়ে গ্রামীণ জনগুরুত্বপূর্ণ প্রায় সকল রাস্তার পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে। রাস্তাগুলো যথাক্রমে ১৮ ফিট থেকে ১২ ফিট পর্যন্ত নির্মাণ কাজ হলেও দু’ধারে অতিরিক্ত স্থানগুলোতে মাটি না থাকায় ধসে পড়ছে। এতে রাস্তাগুলো শুধু পাকার উপর চলমান থাকায় এর দু’পাশ ভেঙ্গে যাওয়ায় যানবাহনসহ সাধারণের চলাচলে বিপজ্জনক হয়ে পড়েছে। রাস্তাগুলোর দু’ধারে মাটি ভরাট করা না হলে আগামী বর্ষা মৌসুমেই পিচ ধসে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়তে পারে বলে সংশ্লি¬ষ্ট এলাকাবাসী আশঙ্কা করছেন। এদিকে পাকা রাস্তাগুলোর দু’ধারের এজিং ইট চুরি হয়ে যাচ্ছে। রাস্তাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-শোভাগঞ্জ বাইপাস-মাঠেরহাট, বেলকা চৌরাস্তা-ধুবনী মোড়, কালিয়ারছিড়া-পাঁচপীর, ধর্মপুর-পাঁচপীর, সীচা চৌরাহা-মজুমদার, মাঠেরহাট-ধুবনী-বালাছিড়া-সুন্দরগঞ্জ, মীরগঞ্জ-তারাপুর বেড়ীবাঁধ, সীচা-লালচামার বেড়ীবাঁধ, কলেজ মোড়-ঝিনিয়া-গংসারহাট, বামনডাঙ্গা-নলডাঙ্গাসহ নতুন-পুরাতন প্রায় সকল পাকা রাস্তা।