দাখিল পরীক্ষায় এবছর কিশোরগঞ্জে প্রথম স্থান লাভ করেছে জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ফাজিল মাদ্রাসা। উক্ত মাদ্রাসা থেকে এ বছর ৫৭ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষা দিয়ে ৫৭ জন পাস করেছে। ১৬ জন পেয়েছে জিপিএ-৫, গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে ৬ শিক্ষার্থী। প্রসঙ্গত, উক্ত মাদ্রাসাটি গত বছর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিল। মাদ্রাসার এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাবেন বলে জনান প্রিন্সিপাল মো. সাইদুর রহমান।
