সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:২৯
ঢাকা নার্সিং ইন্সটিটিউটের পরিচালক তাসলিমা খাতুনের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠক শেষে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। তবে ক্লাস ও পরীক্ষায় অংশ নিলেও ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা ওসমানী হাসপাতালের কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। গত রবিবার ওসমানী হাসপাতালে ইন্টার্নি চিকিত্সক ও শিক্ষার্থী নার্সদের মধ্যে অপ্রীতিকর ঘটনার জেরে সোমবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছিল সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা।