বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আট দফা দাবি

আপডেট : ২৩ মে ২০১৪, ২৩:৩৪
পদোন্নতি ও অধ্যাপক, সহযোগী অধ্যাপকদের বেতন বৈষম্য দূরীকরণ, ব্যাচ ভিত্তিক পদোন্নতিসহ আট দফা দাবি বাস্তবায়নের আহবান জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। আগামী ৫ জুনের মধ্যে এসব দাবি পূরণ করা না হলে ১১ জুন শিক্ষা ভবনে সমাবেশ কর্মসূচি পালন করা হবে। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।