বিষয়টি শুনতে অবাক শোনাতে পারে। তবে অবাক করার মতো বিষয় হলেও সত্য যে একসাথে সবচেয়ে বেশি মানুষের মাংস কাটার একটি রেকর্ডও গিনেজের পাতায় বেশ সগৌরবেই অবস্থান করছে। আর মজার ও ব্যতিক্রমী এই রেকর্ডটি তৈরি হয় স্পেনের মালাগাতে অবস্থিত বেনারাবা শহরে যেখানে এন্টোনিও রামোস গার্সিয়া নামের একজন কসাইয়ের উদ্যোগে সর্বমোট ১৬২ জন ব্যক্তি একই সাথে মাংস কাটায় অংশ নেন এবং প্রত্যেকে ০.৫ থেকে ১.৫ মিলিমিটারের কমপক্ষে ৫টি টুকরো কেটে রেকর্ডে অংশ নেওয়ার যোগ্যতা পূরণ করেন। মূলত স্পেনের কসাই ও বিশেষ ধরনের মাংস কাটায় তাদের দক্ষতার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতেই অভিনব এই উদ্যোগটি নেন গার্সিয়া।
