নাগেশ্বরীতে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট : ২৪ মে ২০১৪, ২২:০৫
নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল নিয়ম ভেঙ্গে সরকারি ছুটির দিন ২৩ মে শুক্রবার ব্যাংক কর্তৃপক্ষ ছাড়াই শিক্ষার্থীদের ডেকে দ্বিতীয় কিস্তির উপবৃত্তির টাকা বিতরণ করেন। এ সময় অফিস খরচের কথা বলে শিক্ষার্থী প্রতি ৩০ টাকা কেটে ৩ শত টাকার স্থলে ২ শত ৭০ টাকা প্রদান করা হয় শিক্ষার্থীদের। ১৮ ফেব্রুয়ারী প্রথম কিস্তি উপবৃত্তির টাকা বিতরণের তালিকায় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর নাম থাকার পরেও পরবর্তী তালিকায় নাম না থাকার কথা বলে তাদের ফেরত্ পাঠান। বিষয়টি জানাজানি হলে পরদিন ২৪ মে সকালে কিছু শিক্ষার্থীকে ডেকে এনে উপবৃত্তির টাকা প্রদান করে। আব্দুল গণি মিয়া, সালিমা বেগম, মঞ্জুয়ারা বেগম, মমতাজ, শমস্তভান বেগম, আক্তার হোসেনসহ অনেকে বলেন এদের নামে প্রথম কিস্তির উপবৃত্তির টাকা উত্তোলন করে প্রধান শিক্ষক আত্মসাত্ করেন। বিষয়টি জানতে পেয়ে প্রতিবাদ জানালে সে সময় তিনি তাদের সাথে দুর্ব্যবহার করেন। বিদ্যালয় থেকে সরিয়ে নিচ্ছেন। লেখাপড়ার মান ক্ষুন্ন হওয়ার পাশাপাশি কমছে শিক্ষার্থী সংখ্যা। প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন টাকা কম আসায় শিক্ষার্থীদের কম দিতে হয়েছে। তবে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ সত্য নয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা তৈফিকুর রহমান বলেন তদন্ত করে করে ব্যবস্থা নেয়া হবে।