নটর ডেম কলেজকে পরীক্ষার মাধ্যমে ছাত্রভর্তির অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন দেশের সাত বিশিষ্ট শিক্ষাবিদ। বুধবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ, এমিরেটাস প্রফেসর ড. সিরাজুল ইসলাম চীেধুরী, প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, প্রফেসর ড. আসিফ নজরুল, প্রফেসর ড. আনিসুর রহমান, প্রফেসর ড. আবদুস সবুর খান এবং প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
বিবৃতিতে বলা হয়, এবারও শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষাবিহীন ছাত্রভর্তি পদ্ধতি নটর ডেম কলেজের ওপর বহাল রেখেছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। নটর ডেমের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানাই।
