নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গ্রীষ্মকালীন নবীনবরণ অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান রাগীব আলী, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য বেনজির আহমেদ। উপ-উপাচার্য ড. এএনএম মেশকাত উদ্দিন, ড. মেফতাহুর রহমান (ডীন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্স), ড. এম. মাহবুব রহমান (ডীন, স্কুল অব বিজনেস), ড. এ কে এম সিরাজুল ইসলাম খান (ডীন, স্কুল অব হেলথ এন্ড লাইফ সায়েন্স) এবং ড. সেলিম সারোয়ার (ডীন, স্কুল অব হিউম্যানিটিস এন্ড সোশ্যাল সায়েন্স) বক্তব্য রাখেন।এ সময় সিনিয়র শিক্ষক, বিভাগীয় প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবকবৃন্দ ও নতুন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
