ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে আগামী ২৯ মে ঠোঁটকাটা ও তালুকাটা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্লাস্টিক সার্জন ডা. মো. কামরুজ্জামান ও ডা. এ এম জিয়াউল হক মাছুমের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ দল জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীর অপারেশন করবেন। আগ্রহী রোগীরা আগামী ২৮ মের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে এ ঠিকানায়:ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, ৩০, আঞ্জুমান মুফিদুল ইসলাম রোড, কাকরাইল, ঢাকা। ফোন:৯৩৫৫৮০১-২, ০১৯১৫৭২৮২৬৬ —প্রেস বিজ্ঞপ্তি
