পীরসাহেব চরমোনাই মুফতি সৈয়দ মো:রেজাঊল করিম বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগ দেশের শান্তি চায় না। ইসলামী আন্দোলন নিজেদের জন্য রাজনীতি করে না। তারা আল্লাহর আইন কায়েম করার জন্য রাজনীতি করে।
গতকাল শনিবার বাঁধঘাট তালুকদার মার্কেট চত্বরে ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মানুষের মুক্তির জন্য আদর্শের পরিবর্তন করতে হবে। আর দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলনই একমাত্র পথ। তিনি বলেন, ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করছে। তাদের এ রাজনীতি বেশীদিন টিকবে না। মো:শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সম্পাদক মো:নূরুল ইসলাম, মাওলানা মো: ওমর ফারক প্রমুখ।
