প্র জ ন্মে র ফে স বু ক

কিউট ওয়াচ

আপডেট : ২৫ মে ২০১৪, ২০:২৬
একদিন ইত্তেফাক পত্রিকার প্রজন্ম পাতায় দেখলেন একটি ফেসবুক পেজের আর সাথে পেজের অ্যাডমিনের বর্ণনা। ব্যস, সাথে সাথেই একটা আইডিয়া চলে এলো। ভাবলেন নিজেই কিছু একটা করবেন। পকেটে কিছু টিউশনির টাকা ছিল। আর তা দিয়েই কিছু সুন্দর সুন্দর লেডিস ওয়াচ কিনে শুরু করেন এই অনলাইন শপের বিজনেস। নাম দেন ‘কিউট ওয়াচ’। এটা এ বছরের জানুয়ারির ২৮ তারিখে শুরু করেন। এখন বেশ ভালোই চলছে। একটা নতুন আইডিয়াকে কাজে পরিণত করে বেশ ভালোই অনুভব করছেন এই তরুণ। নিজে কিছু প্রোডাক্ট বাসাতে কিনে রেখে দেন, আর হোম ডেলিভারি দেন। কুরিয়ার করেও ডেলিভারি দেওয়া হয়। যিনি এই উদ্যোগটি নিয়েছেন তার নাম অনন। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। এই পেজের মূল জিনিসপত্র হচ্ছে শুধু গর্জিয়াস লেডিস ওয়াচ—একদম বর্তমানের সাথে তাল মিলিয়ে যেসব হাতঘড়ি মেয়েরা পছন্দ করে থাকেন সেগুলোই। আগে অননের সময় কাটত অলসতায়। আর এখন প্রায়ই তাকে বলতে হয়, ‘একটু ব্যস্ত আছি।’ তিনি ভাবতেই পারেননি যে কাস্টমারদের এত তাড়াতাড়ি রেসপন্স পাবেন। প্রায় প্রতিদিনই কাস্টমাররা তার কাছ থেকে ঘড়ি কেনেন। তার মতে, এই পেশাটা অনেক লাভজনক। যে কেউ আত্মনির্ভরশীল হতে পারবে। যেহেতু এটি অনলাইন শপ, তাই যে কেউই এই পেশায় জড়িয়ে নিজেকে সচ্ছল করে তুলতে পারে। বর্তমানে পেজটির লাইক সংখ্যা ৪৭ হাজারের কাছাকাছি। অন্যান্য পেজের সাথে শেয়ার করার মাধ্যমেই সবার মাঝে পেজটি আরও বেশি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। ভবিষ্যতে একজন সফল মানুষ হিসেবে গড়ে উঠতে চান অনন।