জেলার ভাদুঘর এলাকায় মালবাহী ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি ভাদুঘর এলাকা অতিক্রম করার সময় এর সামনের অংশের দুটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে রাজধানী ঢাকার সাথে বন্দর নগরী চট্টগ্রাম ও সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হতে কয়েক ঘন্টা সময় লেগে যায়।
এদিকে দুর্ঘটনার কারণে ঢাকাগামী মহানগর পারাপদ কর্নফুলী ও সিলেটগামী কালনী ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে।
