গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে গণডাকাতি

আপডেট : ২৫ মে ২০১৪, ২৩:১৬
ঢাকা-রংপুর মহাসড়কের সাদু¬ল্লাপুর উপজেলার ধাপেরহাট একবারপুর নামের স্থানে গত শনিবার রাতে ডাকাতরা অস্ত্রের মুখে বাসযাত্রী ও ট্রাক চালকদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার রাত দুইটার দিকে বার থেকে পনের জনের একদল সংঘবদ্ধ ডাকাত মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। তারা প্রথমে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বাসের সুপারভাইজারকে ছুরিকাঘাত করে বাসের ভিতরে প্রবেশ করে যাত্রীদের অস্ত্রের মুখে মুঠোফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকা লুট করে। এরপর অপর একটি মালবাহী ট্রাক চালককে মারপিট করে তার কাছ থেকে ফোনসহ আনুমানিক ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এভাবে পরপর পাঁচ থেকে সাতটি যাত্রীবাহী নৈশ কোচ ও ট্রাক থেকে লুট করে ডাকাতদের দলটি।