ঈদে নগরবাসীর নিরাপত্তায় প্রস্তুত পুলিশ —ডিএমপি কমিশনার

আপডেট : ২৬ মে ২০১৯, ২২:০৬

বিশেষ প্রতিনিধি

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আমরা আপনাদের পাশে আছি, আপনারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করুন, উত্সব করুন। যে কোনো অপরাধ প্রতিরোধ করতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ নজরদারি রাখছে। ঢাকা মহানগরীতে কোনো ছিনতাই, ডাকাতি, রাহাজানি, অজ্ঞান পার্টি থাকতে পারবে না, যদি কেউ চেষ্টা করে আপনাদের সহায়তায় তাদের কঠোর হাতে দমন করবো। গতকাল রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। ডিএমপির তেজগাঁও বিভাগের আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদ উপলক্ষে মার্কেট, শপিং মল, বাস টর্মিনাল, লঞ্চ ঘাট ও রেল স্টেশনে অনেক পুলিশ মোতায়েন করেছি।