বেনাপোলে এক কেজি সোনা আটক

আপডেট : ২৬ মে ২০১৪, ২১:৪৮
বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে সোমবার দুপুরে এক কেজি সোনাসহ মিঠুন মিয়া নামে এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি। ২৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক সোনা চোরাচালানকারী মোটরসাইকেল আরোহী এক কেজি সোনা ভারতে পাচারের জন্য পুটখালী সীমান্তে যাচ্ছে। দুপুরের দিকে মোটরসাইকেল আরোহী মিঠুনকে আমড়াখালী চেকপোস্ট এলাকায় আটক করা হয়। পরে তার প্যান্টের ভিতর থেকে ১ কেজি পরিমাণ সোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মূল্য অর্ধ কোটি টাকা বলে বিজিবি জানায়। মিঠুন মিয়া পুটখালী উত্তর পাড়া গ্রামের মোস্তাক মিয়ার পুত্র। আটক সোনা বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে।