ডিজিটাল উদ্ভাবনী মেলা
মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গত ১০ মে স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৪ অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এতে অংশ নেয় মানিকগঞ্জ সারথী কচি-কাঁচার মেলা, মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়, মানিকগঞ্জ এস কে বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ভাইবোনেরা।
