তোমাদের জন্য লেখা

আপডেট : ২৭ মে ২০১৪, ২০:১১
‘আগডুম বাগডুম’ বইটির লেখক রানাজামান। দীর্ঘদিন ধরে তিনি সাহিত্যের নানান শাখায় লেখালেখি করে আসছেন। তার উল্লেখযোগ্য ছোটদের জন্য প্রকাশিত বইগুলো হলো: বৃক্ষমানব (সায়েন্স ফিকশান); রক্ত বিধৌত অরুনোদয় ও উত্তাল একাত্তর (মুক্তিযুদ্ধের উপন্যাস); পুষি বেড়ালের বিদ্রোহ, ছায়া চোষে কায়া। আগডুম বাগডুম বইটিতে হরেক রকম ছড়ার সংযোজন বিশেষ প্রশংসার দাবি রাখে। পাঠকের কৌতূহল মেটাতে সক্ষম বইটিতে মোট ৮০টি ছড়ায় সাজানো হয়েছে। ছন্দের অন্তঃমিল চমত্কার। ছড়ালেখক তাঁর গ্রন্থিত বইটিতে আমার বাংলাদেশ শীর্ষক ছড়াটিতে বাংলাদেশের একটি নিটল চিত্র এঁকেছেন। তিনি লিখেছেন— প্রাচীন কালের ছড়ায় পড়ি সবুজ ছাওয়া গাঁও নদীর বুকে মাঝি চালায় পালের পানসি নাও। রাখাল চড়ায় গরু-মহিষ বিশাল সবুজ মাঠ ব্যবসায়ীরা ব্যবসা করে গঞ্জ থেকে ঘাট শীতের সকাল শিশির ভেজা পথের সবুজ ঘাস গ্রামের মানুষ মিলে মিশে থাকে বারো মাস। প্রতিটি ছড়ায় লেখকের সূক্ষ্মতার অন্বেষণ তার নিজস্বতাকে তুলে ধরে। ভিন্ন আয়োজনে সবগুলো ছড়ায় নানা অনুষঙ্গে একাকার বইটি যেমন নির্মোহ তেমনি বেশ উপভোগ্য। তাছাড়া বইটির বিশেষ একটি বৈশিষ্ট্য অন্য বইগুলো থেকে স্বতন্ত্র রেখেছে তা হলো বইটির সূচিপত্রের পরিচ্ছন্ন ভঙ্গিমাটি। কারণ সূচিপত্রে আলাদাভাবে শিরোনাম ও পৃষ্ঠার সুশৃঙ্খল পরিবেশন শিশু-কিশোর ছড়াপ্রেমীদের অধিকসংখ্যক ছড়া থেকে পছন্দসই ছড়া খুঁজে পেতে বেগ পেতে হবে না। চমত্কার এই বইটির প্রচ্ছদ ও অলংকরণ সুবা ইসলামের। প্রকাশিত হয়েছে সৃজনশীল গ্রন্থ প্রকাশনী অনুপ্রাস হতে। মূল্য: একশত বিশ টাকা। তানিয়া আক্তার