গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৭ মে ২০১৪, ২০:১৮
ফুটবল নামের খেলাটি যে মাটির ওপর দু’পায়ে দাঁড়িয়ে এবং পায়ের পাশ বা উপরিভাগ দিয়ে বলের সাথে সংযোগ ঘটিয়ে খেলা হয় সেটা বোধকরি সবারই জানা। তবে বিষয়টা যখন রেকর্ড বুকে নাম ওঠানোর তখন অন্যের পিঠে চেপে বা পায়ের তলা দিয়ে বলের সাথে সংযোগ ঘটানো ঠিক অবাক হবার মতো বিষয় না হলেও কষ্টসাধ্য বটে। আর এই কষ্টসাধ্য কাজটি করে যারা গিনেজ বুকে নাম লিখিয়েছেন তারা হলেন যুক্তরাজ্যের জেরেমি লিঞ্চ ও বিলি উইনগ্রোভ। একজনের পিঠে অন্যজন চেপে থাকা অবস্থায় পায়ের তলা দিয়ে সর্বমোট ২০৩ বার ফুটবলের সঙ্গে সংস্পর্শ ঘটিয়ে অসামান্য এই রেকর্ডটি গড়েন জেরেমি ও বিলি।