বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন এক হাজার ১৭ সাংবাদিক। তাঁরা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আসন্ন ঈদুল ফিতরের আগেই তাঁর বন্দিত্ব অবসানের বিষয়টি নিশ্চিত করারও দাবি জানান সাংবাদিকরা। গতকাল এক বিবৃতিতে সাংবাদিকরা বলেন, আমাদের দাবি- আসন্ন ঈদুল ফিতরের আগেই তাঁর বন্দিত্ব অবসানের বিষয়টি নিশ্চিত করা হোক। বিএসএমএমইউতে চিকিত্সাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে বিবৃতিতে স্বাক্ষরকারীরা উত্কণ্ঠাও প্রকাশ করেছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন: রিয়াজউদ্দিন আহমেদ, আমানুল্লাহ, আলমগীর মহিউদ্দিন, আবুল আসাদ, অধ্যাপক আবদুল গফুর, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, ড. রেজোয়ান সিদ্দিকী, কবি আল মুজাহিদী প্রমুখ।
