শুক্রবার ‘লাল গোলাপ’ পুনঃপ্রচার হোক

আপডেট : ২৮ মে ২০১৪, ২১:৪২
আর্ট শো ‘লাল গোলাপ’ এখন বাংলাভিশন চ্যানেলে শনিবার রাত ১১টা ২৫ মিনিটে প্রচারিত হয়ে থাকে। অনুষ্ঠানটি রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে পুনঃপ্রচারিত হয়। আমি চাকরিজীবী হওয়ায় আমার পক্ষে এই দুই দিনই অনুষ্ঠানটি দেখা সম্ভব হয় না। অনুষ্ঠানটি কিছুদিন আগে শুক্রবারেও পুনঃপ্রচার করা হতো। তখন আমি অনুষ্ঠানটি দেখতে পারতাম। আমি সিনেমা দেখতে পছন্দ করি। এই অনুষ্ঠান থেকে আমি হলিউড ছাড়াও বিভিন্ন দেশের বহু সিনেমা সম্পর্কে জানতে পারি। তাই বাংলাভিশন কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ এই যে, ‘লাল গোলাপ’ আবার শুক্রবার পুনঃপ্রচার করা হোক। মিজানুর রহমান, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা