প্রধানমন্ত্রীকে ইফতারে দাওয়াত দিল বিএনপি

আপডেট : ২৬ মে ২০১৯, ২২:৫৬

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছে বিএনপি। ২৮ মে রাজধানীর লেডিস ক্লাবে দলটি রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। গতকাল রবিবার বিকাল সোয়া ৪টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ দাওয়াতপত্র পৌঁছে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ ও তাইফুল ইসলাম টিপু। তাদের কাছ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।