দেশ গভীর ফ্যাসিবাদের করাল গ্রাসে নিপতিত --------- জোনায়েদ সাকি

আপডেট : ২৭ মে ২০১৯, ০০:২৫

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশ আজ এক গভীর ফ্যাসিবাদের করাল গ্রাসে নিপতিত। নির্যাতন-নীপিড়ন-গুম-খুন-বিচারহীনতাই সাধারণ নিয়মে পরিণত হতে চলেছে। ঘরে-বাইরে কিংবা কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নেই। উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি-উত্পাদন ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সংবিধানের স্বৈরতান্ত্রিক ক্ষমতাকাঠামোর পরিবর্তন দরকার। গতকাল রবিবার বীর মুক্তিযোদ্ধা, গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সালামের স্মরণসভায় শ্রদ্ধা জানাতে গিয়ে বক্তব্যে তিনি একথা বলেন। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু, আরিফুল ইসলাম, জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সংগঠক বেলায়েত সিকদারসহ নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।