কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত থেকে গতকাল বৃহস্পতিবার ২৪ মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বিভিন্ন সীমান্তে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে নারী-পুরুষসহ ২৪ মিয়ানমার নাগরিককে আটক করে। পরে আটককৃতদের সকাল ১১টায় স্ব স্ব সীমান্ত দিয়ে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি। টেকনাফ ৪২ বিজিবির (ভারপ্রাপ্ত)অধিনায়ক মেজর নাজমুস সাদাত জানান, আটক ২৪ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
