জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাপ্রবাহের পর এটা পরিষ্কার হয়ে গেছে যে, আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। এখন আইনকে বাধাগ্রস্ত করার দিন শেষ হয়ে গেছে। তারপরও যদি কেউ আইনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে তবে জাতীয় মানবাধিকার কমিশন তার বিপক্ষে গিয়ে দাঁড়াবে। বৃহস্পতিবার বেলা ১১টায় একটি হোটেলে যশোরের ‘উদ্ধার, প্রত্যাবাসন, একত্রীকরণ এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২’ বিষয়ক একদিনের ওরিয়েন্টেশন সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
