বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিত্সা ও নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল রাতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (রুনেসা) ও ছাত্রদল-যুবদলের নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মিছিলে অংশগ্রহণ করেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাস সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন ভুঁইয়া শিশির, অধ্যাপক আমিনুল ইসলাম, রুনেসার সভাপতি বাহাউদ্দিন বাহার, জাসাস সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রিপন, জাসাস সহ-সভাপতি জাহেদুল আলম হিটো, মহানগর জাসাস আহ্বায়ক মীর সানাউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, মাকসুদুর রহমান টিপু, রফিকুল ইসলাম স্বপন, ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, মোকাম্মেল কবির প্রমুখ।
