আজকের রাশিফল

আপডেট : ৩০ মে ২০১৪, ১৯:৫৬
আজ ১৭ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা:৪ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন: গার্নেট ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি:নতুন কিছু ভাবতে চান, নতুন কিছু করতে চান। উদ্ভাবনী ক্ষমতা ও বৈচিত্র্যপ্রিয়তা আপনাকে ব্যতিক্রম ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করতে পারে। চিরায়ত পথে না চলে আপনি নিজের মতানুসারে চলতে চান। এক্ষেত্রে আপনি আপসহীন বিশ্লেষণ ক্ষমতা ও ইনটুইশন জীবন সংগ্রামই আপনার প্রধান হাতিয়ার। আপনার মধ্যে ধৈর্য ও অধ্যবসায়ের অভাব আছে। অপ্রত্যাশিত ঘটনা আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করবে । আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি ওয়াল্ট হুইটম্যান, অভিনেতা ক্লিন্ট ইস্টউড, শেখ সাদী, ব্রুক শীল্ড, নরম্যান ভেন্টসেন্ট পিল, সুবর্ণা শিরিন প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে ভ্রমণ যোগ আছে। সাংবাদিকদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। ভাই-বোনদের সাথে দীর্ঘদিনের বিরোধ মিটে যেতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ দিনটি মোটামুটি ভালোই কাটবে। অর্থপ্রাপ্তির যোগ আছে। কোনো আত্মীয় দ্বারা উপকৃত হতে পারেন। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ শরীর মোটামুটি ভালো থাকবে। মনবল বৃদ্ধি পাবে। কোনো অসমাপ্ত কাজ শেষ করে আনন্দ পাবেন। প্রেমিকদের জন্য দিনটি শুভ। প্রণয়ে সফলতা আশা করতে পারেন। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ দিনটি শুভ নয়। মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। আজ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ভ্রমণ যোগ আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্তি যোগ আছে। কোনো আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। পিতা বা পিতৃস্থানীয় কারো সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি শুভ সম্ভাবনাময়। আজ ভাগ্য আপনার অনুকূলেই থাকবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। আজ কাঙ্ক্ষিত লাভ আশা করতে পারেন। আজ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি শুভ নয়। পথ চলতে সাবধানতা অবলম্বন করুন। দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। হঠাত্ শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয়-বৃদ্ধির আশংকা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে অবিবাহিতদের বিয়ের যোগ আছে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যবসা ক্ষেত্রে কাঙ্ক্ষিত লাভ করতে পারেন। প্রেমিক যুগলদের জন্য দিনটি শুভ। প্রণয়ে সফলতা পেতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি শুভ নয়। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। কোনো আইনি ঝামেলায় জড়াতে পারেন। কলহ বিবাদ এড়িয়ে চলুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। শরীরের প্রতি যত্ন নিন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। বিদ্যার্থীরা দিনটি কাজে লাগাতে চেষ্টা করুন। প্রেমিকদের জন্য দিনটি শুভ। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে অগ্রগতি হতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। সৃজনশীল পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি শুভ নয়। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শত্রুপক্ষ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। মানসিক উত্তেজনা পরিহার করুন। মাথাঠাণ্ডা রেখে কাজ করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে।