তথ্য দুনিয়া
সিএমএস দ্রুপাল
দ্রুপাল প্রায় সাত লক্ষ ব্যবহারকারী এবং ডেভেলপারদের রক্ষণাবেক্ষণে বিকশিত একটি মুক্ত সফটওয়্যার। জিন্যু জেনারেল পাবলিক লাইসেন্সের অধীনে বণ্টনকৃত এবং পিএইচপি প্রোগ্রমিং ভাষায় তৈরিকৃত এই সফটওয়্যারটি গুটিকয়েক জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস ও কনটেন্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের মধ্য অন্যতম। সিএমএস হলো কোনো ওয়েব সাইটকে চালানোর উপযোগী একটি সফটওয়্যার। আরও জানতে :www.drupal.com
0000
গেম কর্নার
অ্যাসাসিনস ক্রিড
অ্যাসাসিনস গেম সিরিজেরই নতুন পর্ব ‘অ্যাসাসিনস ক্রিড : ব্রাদারহুড’। ‘অ্যাসাসিনস ক্রিড টু’ ঠিক যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছে ব্রাদারহুডের কাহিনী। এখানেও গেমার নিয়ন্ত্রণ করতে পারেন ইজিও অদিতর দা ফিরাঞ্জেকে। স্বর্গের টুকরা বা পিস অব ইডেনের সন্ধানে গেমের মূল চরিত্র ডেসমন্ড মাইলসকে খুঁজে বেড়াচ্ছে প্রাচীন সংগঠন অ্যাবস্টরগো করপোরেশন। অ্যানিমাস নামের একটি যন্ত্রের সাহায্যে মাইলসের জিন থেকে তার পূর্বপুরুষের স্মৃতি উদ্ধার করে সেই রহস্যময় পিস অব ইডেনের খোঁজ বের করাটাই অ্যাবস্টারগো করপোরেশনের উদ্দেশ্য। কাহিনীপর্বে তরুণ ইজিও চোখের সামনে দেখে নিজের বাবা ও ভাইয়ের মৃত্যুদণ্ড। আর এ ষড়যন্ত্রের মূূল হোতা রড্রিগো বোর্গিয়া ও মেডিচি পরিবারকে শেষ করে দেওয়ার শপথ নেয় সে। নিজস্ব মিশন ছাড়াও সে ভাড়া করে নতুন গুপ্তঘাতক। এই হলো অ্যাসাসিনস ক্রিড ব্রাদারহুড গেমটির সিঙ্গেল প্লেয়ার মোডের গল্প। এছাড়া অনলাইন মাল্টিপ্লেয়ারেও তিনটি বিশেষ মোডে গেমটি খেলার সুযোগ রয়েছে। জয়স্টিক অ্যাওয়ার্ডে অ্যাকশন গেম বিভাগে এটি শীর্ষ নির্বাচিত হয়েছে।
০০০
পড়াশোনা
ফটো ম্যানেজার
আপনার ফটো কালেকশনকে আরও সুন্দর এবং সহজভাবে ম্যানেজ করার জন্য নতুন একটি ফ্রিওয়্যার হচ্ছে ফটো ম্যানেজার ২০০৮। এই টুলটির মাধ্যমে আপনি আপনার ডিজিটাল ফটোগুলোকে প্রিভিউ, অর্গানাইজ, এডিটিং এবং প্রিন্ট করতে পারবেন। এছাড়াও এই টুল আপনার কম্পিউটারের কোনো ছবি খুঁজে বের করা এবং ডুপ্লিকেট ফাইল রিমুভ করার কাজ করে থাকে। এছাড়া এই টুলটির সাহায্যে আপনি আপনার ছবিগুলোতে কিওয়ার্ড, ক্যাপশন এবং রেটিং যুক্ত করতে পারবেন। এই টুলটি এবং উইন্ডোস এক্সপ্লোরারের মধ্যে আপনি অনেক সাদৃশ্য খুঁজে পাবেন। টুলটির বাম পাশে আপনাকে আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ প্রদর্শন করবে। যখনই আপনি কোনো নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করবেন সেই ফোল্ডারের ছবিগুলো সেন্টার প্যানেলে শো করবে। সেখান থেকে যেকোনো একটি ছবিকে সিলেক্ট করা হলে তার একটি প্রিভিউ বাম দিকের নিচের কোনায় আপনি দেখতে পারবেন। যথাযথ ফরম্যাটিংয়ের পরে অ্যাপ্লিকেশন থেকেই প্রিন্ট থেকে একটি অপশন রয়েছে এই টুলটিতে। আর আপনি চাইলে ম্যানুয়্যালি একটি ফটো সাইজ সিলেক্ট করতে পারবেন।
০০০০
রেড কার্পেট
পর্তুগিজ তারকা
প্রয়োজনের সময় জ্বলে উঠে নিজের যোগ্যতা-দক্ষতার প্রমাণ আবারও দিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ইউরোর মূল মঞ্চে পর্তুগালের প্রথম দুই ম্যাচে তিনি ছিলেন নিষ্প্রভ। তাই তাকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছিলেন নিন্দুকেরা, ক্লাবের হয়ে সেরা পারফর্ম করলেও দেশের হয়ে বরাবরের মতো এবারও ব্যর্থ হতে যাচ্ছেন রিয়াল সুপারস্টার। অবশেষে স্বরূপে ফিরলেন রোনালদো। গ্রুপপর্বের শেষ ম্যাচে গেল বিশ্বকাপের ফাইনালিস্টদের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তকমাটাই দেখালেন তিনি। এদিন যেন পর্তুগালের নয় লিগ শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদের হয়েই পারফর্ম করেছেন ২৭ বছর বয়সী এ ফুটবলার। শেষ পর্যন্ত তারা ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তিন ম্যাচের সবকটিতে হেরে শূন্য হাতেই বিদায় নিতে হয়েছে ডাচদের।
